1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য পাঠাতে সময় বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১১.৩১ পিএম
  • ১৯৬ Time View

ব্যাংকগুলো কী পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করছে তার তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু অনেক ব্যাংকই তা না মানছে না। কিছু ব্যাংক বৈদেশিক মুদ্রার হিসাব বিলম্বে দিচ্ছে আবার অনেক ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে করে ব্যালেন্স অব পেমেন্ট হিসাবায়ন এবং মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যার পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

এমন পরিস্থিতিতে ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার সঠিক তথ্য লেনদেনের ৮ কর্মঘণ্টার মধ্যে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে আমদানি ও রপ্তানির এলসির বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির ৮ কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। ড্যাশবোর্ডের বিভিন্ন মডিউলের নির্ধারিত টেমপ্লেটে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে। এছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।

ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে রিপোর্টিং বিষয়ে আগের জারি করা সব নির্দেশনা যথারীতি বলবৎ থাকবে এবং পরিপালন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com