1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

লেনদেন কমেছে মোবাইল ব্যাংকিংয়ে

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৭.৪০ পিএম
  • ১৫৯ Time View

গত ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। তবে চলতি বছরের এপ্রিল মাসে কমে লেনদেন। পরে মে মাসে আরও কমে যায়। চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি টাকা। তবে এসময়ে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫২ কোটি টাকা। এর আগের মাস, এপ্রিলে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা।

আলোচিত মে মাসে এমএফএস মাধ্যমে জমা (ক্যাশ ইন) হয়েছে ৪০ হাজার ৪৮৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে এমএফএসগুলোতে জমার (ক্যাশ ইন) পরিমাণ ছিল ৪১ হাজার ৭৯৬ কোটি। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে জমা কমেছে ১ হাজার ৩১০ কোটি ৮১ লাখ টাকা।

মে মাসে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছে ৪৪ হাজার ৯৫৪ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৪৬ হাজার ৯৮৭ কোটি টাকা। সেই হিসাবে এমএফএস মাধ্যমে এপ্রিলের তুলনায় মে মাসে ক্যাশ আউট কম হয়েছে ২ হাজার ৩২ কোটি টাকা।

আলোচিত মে মাসে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৬ হাজার ১৬১ কোটি টাকা যা এপ্রিলে ছিল ৩৭ হাজার ৯০৪ কোটি টাকা। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে লেনদেন কম হয়েছে ১ হাজার ৭৪২ কোটি ৮৪ লাখ টাকা। মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫১ কোটি টাকা, পরিষেবার ৩ হাজার ১৪৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে।

মে মাসে মোবাইল ব্যাংকিং মাধ্যমে দেশে ৭২২ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৫৬ কোটি টাকা। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে প্রবাসী আয় কমেছে ১৩৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক বেড়েছে। ২০২৪ সালের মে মাসে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৯১৩ টি। আর আগের মাস এপ্রিলে সংখ্যাটি ছিল ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে গ্রাহক সংখ্যা বেড়েছে ৩৪ লাখ ১৩ হাজার।

তথ্যমতে, নিবন্ধিত এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১৩ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৬৯৭ আর নারী ৯ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ২৬ জন। এসব হিসাবের মধ্যে শহরে ১০ কোটি ৯৮ লাখ ২ হাজার ৬৫৯টি এবং গ্রামে হিসাব সংখ্যা ১২ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ২৬৪টি।

দেশে বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ নানান নামে ১৩টির মতো ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস সেবা দিয়ে যাচ্ছে। যার মাধ্যমে শুধু অর্থ পাঠানোই নয়, অনেক নতুন সেবাও মিলছে। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা বিতরণ ও বিদেশ থেকে টাকা পাঠানোসহ (রেমিট্যান্স) বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com