1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

পুলিশের গুলিতে ছাত্র নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১.০৬ পিএম
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কোটা ব্যবস্থার সংস্কার দাবীতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলি তে ছাত্র হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট।

দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থার সংস্কার দাবীতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলিতে ছাত্র হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।

নেতৃবৃন্দ উল্লেখ করেন কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলন একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই সময় এটি অত্যন্ত যৌক্তিক দাবী।

নেতৃবৃন্দ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনুন্নত ক্ষুদ্র জাতিসত্তা কে মূল স্রোতে নিয়ে আসতে কোটা ব্যবস্থা চালু আছে। বাংলাদেশেও কোটা ব্যবস্থা চালু আছে। কিন্তু বিভিন্ন কোটা পুরন করতে সাধারন মেধাবী শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তার উপর মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি থেকে নাতি পুতির জন্য ৩০% কোটা যা সম্পূর্ণ অযৌক্তিক। ইতিমধ্যেই দেশে কোটা ব্যবস্থার সাথে সাথে প্রশ্ন ফাঁসের মহোৎসব শুরু হয়েছে। যা একটি জাতি ধ্বংসের নমুনা।

আজ আন্দোলন রত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ জন, ঢাকার সায়েন্সল্যাবে ১ জন এবং চট্টগ্রামে ৩ জন ছাত্র নিহত হয়েছেন। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় পুলিশ বাহিনীর কেউ কেউ অপরাধ ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি অর্জন এবং বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে। ৫ দলীয় বাম জোট এই হত্যাকাণ্ডের বিচার দাবী করেছে এবং ছাত্রছাত্রীদের দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com