1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্নু ফেব্রিক্সে বইছে সুবাতাস

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৩.৩৫ পিএম
  • ১৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড এ সুবাতাস বইতে শুরু করেছে। উপ-মহাদেশের টেক্সটাইল শিল্প মুন্নু ফেব্রিক্স লিমিটেড ১৯৯৪ সালে ১১৫০.০০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধনসহ একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে ডিএসই এবং সিএসই উভয় পুজিবাজারে কোম্পানীর শেয়ারলেনদেন হচ্ছে। দীর্ঘদিন যাবত কারখানা আংশিক বন্ধ থাকার পর ২০২০ সালের মার্চ মাসে ফ্যাক্টরিটি চালু হয়েছে।

বিগত ২০১৯-২০২০ অর্থ বছরে কোম্পানীর টার্ন ওভার ছিল ১০৭.১১ কোটি টাকা, যা ২০২০-২০২১ অর্থ বছরে ১৮% এর বেশী বেড়ে ১২৬.৪০ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য, এ বছর কোম্পানী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সুইজারল্যান্ড থেকে কমপ্যাক্টিং মেশিন ক্রয় করে কারখানাটি উৎপাদনে যুগান্তকারী পরিবর্তনের প্রয়াস চালায়, এতে প্রায় ৪ হাজার স্পিন্ডেলস অধিকতর গুণগতমান সম্পূর্ণ সুতা উৎপাদনে সক্ষম।

কোম্পানীটি অবশিষ্ট ৩৩ হাজার ৪৪০ স্পিন্ডেলস এর উন্নয়নের লক্ষ্যে সুইজারল্যান্ড কোম্পানী থেকে আমদানী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কমপ্যাক্টিং মেশিন ব্যবহারের মাধ্যমে সুতার গুণগতমান এবং সুতার গঠণে একটি উল্লেখযোগ্য উন্নতি অর্জন করে। কমপ্যাক্টিং মেশিন ব্যবহার করে নতুন টেক্সটাইল পণ্য বিকাশের সম্ভাবনা ত্বরাম্ভিত হয়। এটি ফাইবারগুলির একীকরণের মাধ্যমে সুতাগুলির আরও ভাল শক্তি, প্রসারণ, সমানতা, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, কমলোমহীনতা, বিরতির সময় উচ্চতর প্রসারণের ক্ষেত্রে আপোসহীন সুতা গুণমাণ নিশ্চিত করবে এবং প্রতিযোগীতায় এগিয়ে থাকবে। উৎপাদিত কমপ্যাক্ট সুতা কোমল হবে এবং গুণমানের উপর ভিত্তি করে, আরও প্রক্রিয়াকরণে যেমন উইন্ডিং, ডাবলিং, সিঙ্গিং, সাইজিং এবং বুনন ইত্যাদিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ সুবিধা অর্জন করবে।

এই সংযোজনের মাধ্যমে প্রতিযোগিতামূলক এই বাজারে ক্রেতাদের সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে বাজার প্রসার হবে বলে কোম্পানীর পরিচালকগন দৃঢ়ভাবে বিশ্বাস  করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com