1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ বাড়ছে

  • আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১১.৩৫ এএম
  • ১৮৪ Time View

দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত। যাদের একমাত্র ভরসা বেসরকারি নানা সংস্থা। এনজিও পরিচালিত ক্ষুদ্রঋণ ও বিভিন্ন বেসরকারি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ঋণ পেয়ে থাকেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত এপ্রিলের শেষ প্রান্তিক পর্যায়ে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান। যা তার আগের বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে গ্রামীণ ব্যাংকসহ ১১টি ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান মোট ১২ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা ২০২৩ সালের একই সময়ে (এপ্রিল-২০২৩) এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ৫৬০ কোটি টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। বিতরণ করা ঋণের বেশিরভাগই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের ঋণ আদায়ের পরিমাণ প্রায় ১৫ হাজার ৩০ কোটি টাকা।

বর্তমানে ক্ষুদ্রঋণ ও বিভিন্ন বেসরকারি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৩ কোটি ৪১ লাখ গ্রাহক ১৩ হাজার ১৭৮টি শাখার মাধ্যমে ঋণ সেবা নিয়ে থাকেন। চলতি বছরের এপ্রিল শেষে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক এবং এএসএ (আশা)। এই তিন প্রতিষ্ঠান মোট বিতরণ করা ঋণের ৭৬ দশমিক ৮৭ শতাংশ বিতরণ করেছে।

দেশের মধ্যে কার্যক্রম চালানো শীর্ষ ১১ এনজিওর ঋণের পরিমাণ ১ লাখ ১৭ হাজার ৩২৭ কোটি টাকা। যাদের বকেয়া ঋণের পরিমাণ ৬ হাজার ১২ কোটি টাকা। গত এপ্রিলে সর্বোচ্চ ৪ হাজার ৭৭৫ কোটি টাকা বিতরণ করেছে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। একই সময়ে ব্র্যাকের ঋণ আদায়ের পরিমাণ ৬ হাজার ৪৮২ কোটি টাকা। ব্র্যাকের বর্তমাণ ঋণের স্থিতি ৪১ হাজার ৩১৪ কোটি এবং বকেয়া ঋণ ১ হাজার ৮৪৩ কোটি টাকা।

এনজিও প্রতিষ্ঠান আশা গত এপ্রিলে ঋণ বিতরণ করেছে ৩ হাজার ৩৮২ কোটি টাকা। আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির আদায়কৃত ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬২ কোটি টাকা, বকেয়া ঋণের পরিমাণ ২ হাজার ১৮৫ কোটি টাকা। আশার ঋণের স্থিতির পরিমাণ ৩০ হাজার ৬১৮ কোটি টাকা। গ্রামীণ ব্যাংক এপ্রিলে বিতরণ করেছে ১ হাজার ৫১৭ কোটি টাকা। তাদের ঋণ আদায়ের পরিমাণ ১ হাজার ৫০৫ কোটি, বকেয়া ঋণ ৪২১ কোটি টাকা। গ্রামীণ ব্যাংকের ঋণের স্থিতি ১৬ হাজার ৫৩০ কোটি টাকা।

এছাড়া আলোচিত সময়ে ব্যুরো বাংলাদেশ ৮৬১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। তাদের আদায়ের পরিমাণ ১ হাজার ১১১ কোটি, বকেয়া ঋণের পরিমাণ ৩৪১ কোটি টাকা এবং ঋণের স্থিতি ১০ হাজার ৫৮ কোটি টাকা। টিএমএসএস’র ঋণ বিতরণ ছিল ৬৯৬ কোটি, আদায় ৬৮৩ কোটি টাকা। এনজিও প্রতিষ্ঠান টিএমএসএস’র বকেয়া ঋণের পরিমাণ ৩৬৪ কোটি টাকা এবং বর্তমান ঋণের স্থিতি ৫ হাজার ৮১০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com