শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৩৬ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে  মঙ্গলবার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম কামাল উদ্দীন জসিম। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো.মাহবুব এ আলম। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS