1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

আর কোন টেস্ট বিদেশে পাঠাতে হবেনা: চট্টগ্রামে চিকিৎসকদের সাথে মতবিনিময়ে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫.২৪ পিএম
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন দুটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরীর আধুনিক সেবামান তুলে ধরা ও পরিচিত করার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালটেন্টদের সাথে মতবিনিময় সভা ৪ জুলাই ২০২৪ চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের জিএম ও হেড অফ অপারেশনস উইং মোঃ আবুল কালাম। এছাড়া সভায় বিভিন্ন বিভাগের স্বনামধন্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

প্রধান অতিথি প্রফেসর ডাঃ কাজী শহীদুল আলম বলেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরী একটি অত্যাধুনিক ল্যাব, যেখানে সকল ধরণের টেস্ট করা যাবে। ল্যাবটি এদেশের সকল চিকিৎসকের জন্য রেফারেল ল্যাব হিসেবে কাজ করবে  যা এদেশের চিকিৎসা সেবা’র একটি মাইল ফলক। এখন থেকে আর কোন টেস্ট বিদেশে পাঠাতে হবেনা। বিশেষ অতিথির বক্ততায় ডাঃ তানভীর আহমদ বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর অত্যাধুনিক মেশিনারীজ, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত একটি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ স্বল্প মুল্যে উন্নতমানের কার্ডিয়াক ও জেনারেল চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন গ্রাহকগন বিশেষ ডিসকাউন্ট পাবেন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com