1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৩.৯৩ কোটি টাকা দিল ওয়ালটন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭.০৪ পিএম
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা জমা দিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ পিএলসি’। আজ বৃহস্পতিবার সকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে ৯-সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন।

সে সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শরিফ হারুনুর রশিদ ও মো. সাদেকুর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ উল্যাহ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিনহাজ উদ্দিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি বছর কোম্পানির করপূর্ব মোট লাভের ৫ শতাংশ ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডাব্লিউপিপিএফ) মাধ্যমে কর্মীদের মাঝে সমভাবে বন্টন করছে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে উক্ত লাভের নির্দিষ্ট অংশ জমা দেওয়া হয়।

সেই অনুযায়ী ২০২২-২৩ হিসাব বছরে ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে করবাদ ১৯ হাজার ৮৩৮ টাকা করে পেয়েছেন। এর মধ্যে করবাদ ১১ হাজার ৯০৩ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। বাকি অর্থ ডাব্লিউপিপিএফ এ রিটেনশন করা আছে। আর সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে মোট ৩৯ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৪৬৪ টাকা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com