1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

বিশ্বমানের এল. জি. টিভি তৈরি করবে র‍্যানকন ইলেকট্রনিক্স

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬.১৬ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এবার দেশে টেলিভিশন শিল্পে যোগ হলো আর একটি নতুন অধ্যায়। টেলিভিশন উৎপাদনে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড এর সাথে ফ্যাক্টরি উদ্বোধন করলো এলজি ইলেক্ট্রনিক্স। এখন থেকে এলজি ব্রান্ডের সকল লেটেস্ট মডেলের স্মার্ট টেলিভিশন উৎপাদন হবে গাজীপুরে সাত লক্ষ স্কয়ার ফিট জায়গা জুড়ে গঠিত র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে।

টেলিভিশন উৎপাদনে এরই মধ্যে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড তাদের সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে অত্যাধুনিক টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট। দেশে স্মার্ট টেলিভিশনের বাজারও বড় হচ্ছে। গত ১১ বছর ধরে ওলেড টেলিভিশনের ক্ষেত্রে এলজি সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি কোম্পানির বিভিন্ন আকারের এবং মডেলের টেলিভশন বাজারজাত করবে র‍্যানকন ইলেকট্রনিক্স। জানা গিয়েছে প্রতিষ্ঠানটি দেশের বাজারে বছরে প্রায় ১ লক্ষ্য গ্রাহক চাহিদা মেটাতে সক্ষ্যম হবে।

এই অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ এমডি- রোমো রউফ চৌধুরী, এমডি- ফারহানা করিম, বিভাগীয় পরিচালক- ইমরান জামান এবং নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। এলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক সিইও- জা সেউং কিম, সিঙ্গাপুর এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি)- সুংহো চুন এবং বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি)- পিটার কো।

অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে এবং দেশব্যাপী সেবার মাধ্যমে এলজি ব্র্যান্ডটিকে বাংলাদেশের জনগণের মাঝে পৌছে দিতে চাই”।

এলজি ইলেকট্রনিক্স এর আঞ্চলিক সিইও- জা সেউং কিম বলেন, “বাংলাদেশ মার্কেট আমাদের জন্য অনেক গুরুতপূর্ন এবং প্রতিটি ঘরে ঘরে বিশ্বসেরা প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com