1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

৬০৯ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ২.৫৭ পিএম
  • ১৭৩ Time View

স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব পাশ হয়েছে৷ ২০২৪ সালের ২১তম এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাব এটি৷ যার মূল্য ধরা হয়েছে ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা৷

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান৷

মো. মাহমুদুল হোসাইন খান জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় ‘মাস্টার সেল এন্ড পারসেজ এগ্রিমেন্ট’ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য হতে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে ১ কার্গো এলএনজি আমদানির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে৷

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই এলএনজির ক্রয়মূল্য ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। এর একক মূল্য ধরা হয়েছে ১৩ দশমিক ৫৫৮০ মার্কিন ডলার৷ পূর্বে ছিল ১২ দশমিক ৯৬৯৭ মার্কিন ডলার৷

এ ক্রয় প্রস্তাবের সুপারিশকৃত দরদাতা মের্সাস এক্সিলেরেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস৷

এর আগে গত সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের আওতায় জাপান থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি হয়ে থাকে। প্রতি এমএমবিটিইউ ১৬.৫০ মার্কিন ডলার হিসেবে এ পরিমাণ জ্বালানি আমদানির খরচ হবে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com