1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

১৭ মামলার আসামি ট্রেন থেকে পুলিশের হাতে গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫.৫০ পিএম
  • ৩৫৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ট্রেন থেকে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জুয়েল নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে যাত্রীরা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানান ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম খন্দকার।

গতকাল (০১জুলাই) সকাল ১১ টার সময় আশুগঞ্জ রেলষ্টেশনে উপকুল ট্রেনে  এ ঘটনা ঘটে। জুয়েল চাদপুর জেলার কালীবাড়ী থানাধিন বকুলতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, আশুগঞ্জ ষ্টেশনে ট্রেনের ভিতরে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় যাত্রীরা জুয়েল ওরফে মামা জুয়েল কে আটক করে গণপিটুনি দেয়। এই সময় ট্রেনের কর্তব্যরত পুলিশ অঅটককৃত ছিনতাইকারিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলা ৩টি, মাদক মামলা ৪ টি, সন্ত্রাস দমন আইনে ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২টি, চোরাই মাল রাখার দায়ে ১টি, ৩২৬ পিসি সহ মারামারি মামলা ৪ টি, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ টি সহ সর্ব মোট ১৭টি মামলা রয়েছে বিরুদ্ধে। আজকের ঘটনায়ও ভৈরব রেলত্তয়ে থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com