1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

জুলাইয়ে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৮.০১ এএম
  • ১২৭ Time View

চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সোমবার (১ জুলাই) এ পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে হাইব্রিড পদ্ধতিতে এ বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক হয়েছে। অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির দেওয়া জুলাই মাসের পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন-চার দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সারাদেশে পাঁচ-ছয় দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।

বন্যার পূর্বাভাস জানিয়ে দীর্ঘমেয়াদি প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্য মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্প মেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, ভারী বৃষ্টি থাকলেও এ মাসে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, জুন মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুন মাসে দেশের কোথাও কোথাও ভারী থেকে অভিভারী বর্ষণ হয়। এ মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত গত ৮ জুন। সেদিন ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে। ১ থেকে ১৯ জুন এবং ২৩ থেকে ২৮ জুন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com