1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

৪৬১ উপজেলায় আছে ফায়ার সার্ভিস স্টেশন

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ১০.১৫ পিএম
  • ১৬১ Time View

সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৩৪টি বাদে সব কয়টিতেই রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সারাদেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্য নিয়ে এরইমধ্যে ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়েছে। অবশিষ্ট ৩৪টি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য চারটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে।

সংসদ সদস্য মো. আফজাল হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্ম মৌসুমে তাপপ্রবাহের ফলে অগ্নিদুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পায়। গ্রীষ্মের শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনা রোধকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। দেশের হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্মেন্টস, শিল্পকারখানায় অগ্নিদুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে জনসংযোগ, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com