1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আমদানি বিল পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৮.৩৪ পিএম
  • ১৫৮ Time View

শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করা হয়েছে। ফলে এসব পণ্যের আমদা‌নি মূল্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে পারবে।

রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নীতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, মূলত দেশে ডলার সংকটের কারণে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আমদানিকারকার তার পণ্য মালিকের সাথে চুক্তি করে বিল পরিশোধের সময় ৩৬০ দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফলে এই মুহূর্তে ডলারের প্রয়োজন হবে না।

আমদনি সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com