1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রেনাটা

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১০.৫০ পিএম
  • ১৬৯ Time View

দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ৬ কোটি ডলার ঋণ নেবে। স্থানীয় মুদ্রায় এর পরিমা প্রায় ৭০৮ কোটি টাকা (১ ডলার=১১৮ টাকা ধরে)।

গত বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত রেনাটার পরিচালনা পর্ষদ ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পর্ষদের অনুমোদন পাওয়ায় কোম্পানিটি এখন ঋণের বিষয়ে আইএফসির সেঙ্গ আনুষ্ঠানিক চুক্তি করবে।

আইএফসির কাছ থেকে পাওয়া ঋণের অর্থ রেনাটা চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে। আলোচিত ঋণের মেয়াদ হবে ছয় বছর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি অভ্যন্তরীন বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ রপ্তানি করে থাকে। কোম্পানিটির রয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধের মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ  ইউএস এফডিএ, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এমএইচআরএ’সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষের মান সনদ রয়েছে।

রেনাটা পিএলসি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি  ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ফাইজার ১৯৯৩ সালে  স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমান নাম রেনাটা পিএলসি।

রেনাটার পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক শূন্য ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২২ দশমিক ২৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৩ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫১১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল  ২৬৬ টাকা ৮৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com