1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

৩ সেতুতে টোল আদায় ১,৪৭২ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১.৫৬ পিএম
  • ১৯৬ Time View

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু ও ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু থেকে গত এক বছরে অর্থাৎ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু থেকে এক বছরে এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com