1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

৬০৫ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৩.৪১ পিএম
  • ১৯৪ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমান। বেড়েছে ২৫১ কোম্পানির শেয়ারেরদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০২ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬০৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫১টি কোম্পানির, বিপরীতে ৮৯ কোম্পানির দর কমেছে এবং ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com