1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৩.৫৯ পিএম
  • ১৪১ Time View

আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে এসেছে বৈসাবি। পর পর দু’বছর করোনা বিপর্যয় পেরিয়ে এবার রাজধানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী এক বর্ণাঢ্য র‌্যালি করে রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে জাঁকজমকভাবে উদযাপন করেছে বৈসাবি। র‌্যালি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম।

এ সময় সচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি পাহাড়ি বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। এ সময় তিনি, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রধান এ সামাজিক উৎসবটি উদযাপন করে আসছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সত্যেন্দ্র কুমার সরকার, কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর তিন শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com