রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

ফেনীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৪২ Time View

ফেনীতে পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন একই গ্রামের আহসান উল্ল্যাহর ছেলে। অভিযুক্ত আলম নিজামের বড় ভাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছোট ভাই নিজামের সঙ্গে বিভিন্ন বিষয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে নিজামের চোখে মরিচের গুড়া ছিটিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজামের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, দুই ভাইয়ের মধ্যে কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল। গত ১০ মাসের মধ্যে কোনো ঝামেলার কথা শুনিনি। শনিবার ভোরে নিজামের লাশ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS