সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ 

হজ শেষে দেশে ফিরেছেন ৩,৯২০ হাজি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৭ Time View

চলতি বছর হজ শেষে দুদিনে দেশে ফিরেছেন ৩ হাজার ৯২০ জন হাজি। অন্যদিকে হজে গিয়ে মোট ৩৫ জন বাংলাদেশি মারা গেছেন। শনিবার (২২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ জুলাই হজ হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩ হাজার ৯২০ জন হাজি। এজন্য মোট দশটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এবার বাংলাদেশ থেকে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাসের ফ্লাইট ৩৭টি।

ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

অন্যদিকে সৌদি আরবের মোট ৩৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ যশোরের অভয়নগরের মো. শহিদুল ইসলাম (৪৯) নামে একজন হজযাত্রী মারা গেছেন।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন। মক্কায় ২৮ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS