1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ঈদযাত্রার ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২৯ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১১.০৬ এএম
  • ১৪২ Time View

ঈদযাত্রার যানবাহন থেকে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে । ১০ থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

বিবিএর অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯ টি যানবাহন পারাপার হয়ে। তিনি জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকার টোল। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও ১৮ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা।

এর আগে গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা। এই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com