1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০ ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মোঃ আখতার হোসেন অনলাইন জুয়া, এক সর্বনাশা মায়াজাল; মু. জোবায়েদ মল্লিক বুলবুল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

সিলেটে আরো ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১১.১০ এএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধি: সিলেটে আরোও ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় যত গড়াচ্ছে উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটে ও সুনামগঞ্জ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল আরো ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। সিলেটে ৭ লাখ মানুষ পানি বন্ধীয় হয়ে পড়েছেন।

এদিকে সুনামগঞ্জ জেলায় অন্তত ২০০ গ্রামের মানুষ নতুন করে পানিবন্দী। ছাতক ও  দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার (১৮জুন) সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনো তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুশিয়ারা, সারি ও সারি গোয়াইন নদীর পানিও বিপৎসীমার উপরে বইছে। মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত সিলেটে ১ হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে ৬ লাখ ৭৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরের ২১টি ওয়ার্ডে গ্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী। সুুনামগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার ও সিলেটে ২ হাজার ৮শ মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে, সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বিতরণ করেছে প্রশাসন।

এদিকে, সিলেট বিভাগে আরো ১০ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটে পানি বাড়ার সাথে সাথে ইতোমধ্যে জেলা শহরের সাথে উপজেলার  শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com