1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

এবছর কোরবানি হয়েছে ১ কোটি ৪ লাখ পশু

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১১.০০ এএম
  • ১৫২ Time View

এবছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে এক কোটি চার লাখ আট হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারা দেশে কোরবানি করা গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ৪১ হাজার ৮১২ টি। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। গত বছরের তুলনায় এবার তিন লাখ ৬৭ হাজার ১০৬ টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি, রাজশাহী বিভাগে ২৪ লাখ ২৬ হাজার ১১১টি, খুলনা বিভাগে ১০ লাখ আট হাজার ৮৫৫টি, বরিশাল বিভাগে চার লাখ ২৮ হাজার ৪৩৮টি, সিলেট বিভাগে তিন লাখ ৯৩ হাজার ৭৪২টি, রংপুর বিভাগে ১১ লাখ ৭২ হাজার ৫৫৩ টি এবং ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৯২ হাজার ৫১৭টি গবাদিপশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু, এক লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ, ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল, চার লাখ ৭১ হাজার ১৪৯ টি ভেড়া এবং এক হাজার ২৭৩টি অন্যান্য পশু। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ লাখ ৩৭ হাজার ৯৫৪টি গরু, ছয় হাজার ৪৬৫টি মহিষ, ১০ লাখ ৯৪ হাজার ৮৭২টি ছাগল, ৮৯ হাজার ৯১টি ভেড়া ও অন্যান্য ৮০০টি পশু কোরবানি হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ১৭ হাজার ৭৪৭টি গরু, ৯১ হাজার ৮১০টি মহিষ, ছয় লাখ ৫২ হাজার ১৩০টি ছাগল, ৯৫ হাজার ৪৮৩টি ভেড়া ও অন্যান্য ৩৫০টি পশু। রাজশাহী বিভাগে সাত লাখ ২০ হাজার ৪৭২টি গরু, ৯ হাজার ৫৬৮ টি মহিষ, ১৫ লাখ ৮৩ হাজার ৪৮৬টি ছাগল ও এক লাখ ১২ হাজার ৫৭৭টি ভেড়া, অন্যান্য পশু আটটি, খুলনা বিভাগে দুই লাখ ৭৯ হাজার ৯৬৭টি গরু, এক হাজার ৫০৬টি মহিষ, ছয় লাখ ৬৯ হাজার ৭৩৫টি ছাগল, ৫৭ হাজার ৫৫৯টি ভেড়া ও অন্যান্য ৮৮টি পশু। বরিশাল বিভাগে দুই লাখ ৮০ হাজার ৩৭৭টি গরু, এক হাজার একটি মহিষ, এক লাখ ২৬ হাজার ৮৬৩টি ছাগল ও ২০ হাজার ১৯০টি ভেড়া, অন্যান্য পশু সাতটি। সিলেট বিভাগে দুই লাখ এক হাজার ১৪৩টি গরু, এক হাজার ৩৫৮টি মহিষ, এক লাখ ৭৩ হাজার ২২৩টি ছাগল ও ১৮ হাজার ১৪টি ভেড়া, অন্যান্য পশু চারটি। রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৮ হাজার ৩৯৪টি গরু, ৩০৪টি মহিষ, পাঁচ লাখ ৭৩ হাজার ৬১৬টি ছাগল, ৬০ হাজার ২২৮টি ভেড়া, অন্যান্য পশু ১১টি এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৯০ হাজার ৮০৫টি গরু, ৯০৬টি মহিষ, এক লাখ ৮২ হাজার ৭৯৪টি ছাগল ও ১৮ হাজার সাতটি ভেড়া, অন্যান্য পশু পাঁচটি কোরবানি হয়েছে। এ বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com