1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌

দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ৪.১৯ পিএম
  • ২৫৪ Time View

দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। তার বিপরীতে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। এ দেশের ক্রেডিট কার্ডধারী ব্যক্তিরা গত এপ্রিল মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৭৮৩ কোটি টাকা, মার্চে যার পরিমাণ ছিল ২ হাজার ৯৮৭ কোটি টাকা।

ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, দেশের ক্রেডিট কার্ডধারী ব্যক্তিদের পাশাপাশি এ দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহারও এপ্রিলে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এপ্রিলে এ দেশে বসবাসকারী বিদেশি নাগরিকেরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ১৯৯ কোটি টাকা, মার্চে যার পরিমাণ ছিল ২২৭ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ২৮ কোটি টাকা বা প্রায় সাড়ে ১২ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলের প্রথমার্ধে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। ঈদুল ফিতরের আগে–পরে মিলিয়ে লম্বা ছুটি ছিল। লম্বা এই ছুটিতে অনেকে শহর ছেড়ে গ্রামে চলে যান, আবার কেউ কেউ বিদেশে ভ্রমণে যান। ঈদের ছুটিতে বিপণিবিতান ও দোকানপাটও বন্ধ ছিল এক সপ্তাহের বেশি। সব মিলিয়ে তাই দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার এপ্রিলে কম ছিল বলে মনে করছেন তাঁরা।

এপ্রিল মাসে ক্রেডিট কার্ডধারী এ দেশের নাগরিকেরা যত অর্থ খরচ করেছেন, তার প্রায় অর্ধেকই খরচ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে, যার পরিমাণ ছিল ১ হাজার ৩৯১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেছেন বিভিন্ন রিটেইল শপে, যার পরিমাণ ৩৭০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫০৭ কোটি টাকা, মার্চে যার পরিমাণ ছিল ৫০৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশি বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে চার কোটি টাকার। দেশের মতো বিদেশেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। এপ্রিলে মোট ৫০৭ কোটি টাকা খরচের মধ্যে ১৪৯ কোটি টাকা খরচ করা হয় বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে।

বিদেশে গিয়ে গত এপ্রিলে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন ভারতে, যার পরিমাণ ৯৮ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com