1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

আইএফআইসি ব্যাংকের “স্মার্ট বুথ” এর উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১১.২৬ পিএম
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “স্মার্ট হচ্ছে বাংলাদেশ, লেনদেন হচ্ছে ক্যাশলেস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্মার্ট বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কুরবানির পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের লেনদেন সহজ ও নিরাপদ করতে এই স্মার্ট ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ (পিএসডি) এর পরিচালক জনাব মোঃ মোতাছিম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি স্মার্ট বুথ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুল হাসনাত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পিএসডি এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ-সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এই আইএফআইসি স্মার্ট বুথ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতারা তাৎক্ষনিক একাউন্ট খোলা, ডেবিট কার্ড ইস্যু করা, ফান্ড ট্রান্সফার,ক্যাশ ডিপোজিট, এটিএম সুবিধা, জালনোট সনাক্তকরণ সহ বিবিধ ব্যাংকিং সেবা গ্রহণ
করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com