1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ইনফিনিক্স স্মার্টফোন কিনে বাইক জিতলেন গাজীপুরের রাসেল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৪.১৯ পিএম
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগেই ইনফিনিক্সের স্মার্টফোন কিনে প্রথম বাইক জিতে নিয়েছেন গাজীপুরের ক্রেতা রাসেল আহমেদ। ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইনটিতে ইনফিনিক্স নোট ৩০ স্মার্টফোনটি কিনে এক্সক্লুসিভ বাইকটি জেতেন তিনি।

ইনফিনিক্স স্মার্টফোন কেনার পর নিয়ম অনুযায়ী এসএমএস করেন রাসেল, ফিরতি মেসেজে জানানো হয় তিনি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। গাজীপুরের মাওনায় অবস্থিত ইনফিনিক্স শপ ‘মাসুম টেলিকম’ থেকে নোট ৩০ ফোনটি কেনেন রাসেল।

দীর্ঘদিন ধরেই রাসেল ইনফিনিক্স স্মার্টফোনের ভক্ত বলে জানান। নোট ৩০ ডিভাইসটি কেনার আগেও তিনি কল্পনা করেননি পুরস্কার হিসেবে বাইক পাবেন। তিনি জানান, ‘মেসেজ পাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ফিচার আর সাশ্রয়ী দামের জন্য ইনফিনিক্স ফোন আমার সবসময়ই পছন্দের। সেই ফোন কিনে একটা বাইক জিতেছি এটা আমার কাছে অত্যন্ত আনন্দের।’

২৫ জুন পর্যন্ত ইনফিনিক্স ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইন চলবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ইনফিনিক্স স্মার্টফোন কিনে ভাগ্যবান ক্রেতারা বাইক, কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া নেকব্যান্ড, টিশার্ট ও ছাতার মতো নিশ্চিত উপহারও পাবেন ক্রেতারা।

ইনফিনিক্সের উদ্দেশ্য, ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এর আওতায় নোট ৩০ ও ৪০ সিরিজ, হট ৩০ সিরিজ, হট ৪০ সিরিজ এবং স্মার্ট ৮ সিরিজসহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে এসব পুরস্কার জেতার সুযোগ থাকছে।

রাসেলের এই আনন্দ উল্লাস সব ক্রেতার মাঝে দেখতে চায় ইনফিনিক্স। উন্নত মানের ও স্টাইলিশ ফোনের পাশাপাশি ক্রেতাদের অবিস্মরণীয় অভিজ্ঞতা ও মূল্যবান উপহারও দিয়ে আসছে কোম্পানিটি। এভাবেই তাদের বিশ্বাস ও উৎসাহকে অনুপ্রাণিত করছে ইনফিনিক্স।

‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইন চলাকালীন অন্যান্য ভোক্তারাও তাদের ঈদকে স্মরণীয় করে তুলতে পারেন। এজন্য ক্রেতাকে যেকোনো অফিশিয়াল রিটেইলার স্টোর থেকে স্মার্টফোন কিনতে হবে।

সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের হাতে উদ্ভাবনী প্রযুক্তি তুলে দিতে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ। ফলে তরুণ প্রযুক্তিপ্রেমীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ব্র্যান্ডটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com