1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

এবি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১২ই জুন, ২০২৪ তারিখে রাজধানীর সেনা মালঞ্চে এবি ব্যাংক পিএলসি.- এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। সভাটি একইসাথে ডিজিটাল প্ল্যাটফর্মেও পরিচালিত হয়। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভায় জনাব খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। জনাব মোঃ ফজলুর রহমানকে পরিচালক এবং জনাব রমেন্দ্র নাথ বসাক, এফসিএ কে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়।

এছাড়া, উক্ত সভায় জনাব মোঃ মাকসুদুল হক খান পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন।

সভায় পরিচালকগণের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৩ গৃহীত হয়। এছাড়াও, ২০২৪ সালের জন্য এমএম রহমান এন্ড কোং- কে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে শেয়ারহোল্ডারগণ ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ২% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭.৮৭ টাকায়।

উল্লেখ্য, এবছর এবি ব্যাংক সফল ব্যাংকিং কার্যক্রমের ৪২ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, পৃষ্ঠপোষক, নীতিনির্ধারক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com