1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

ডেঙ্গু মোকাবিলায় ৫২ কোটি টাকা বরাদ্দ

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৭৮ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সংসদকে জানিয়েছেন, দেশের ১২টি সিটি করপোরেশনে ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩২ কোটি এবং পৌরসভায় ২০ কোটি মিলিয়ে সর্বমোট ৫২ কোটি টাকা এডিপির বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়ন সহায়তা খাতের আওতায় ইউনিয়নের অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং রোগের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

স্বতন্ত্র এমপি খসরু চৌধুরীর প্রশ্নের জবাবে তাজুল ইসলাম সংসদকে জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ড্রোনের মাধ্যমে মশার প্রজনন কেন্দ্র চিহ্নিত করে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। তিনি জানান, সিটি করপোরেশনের সব ওয়ার্ডে প্রতিদিন লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং করা হয়। এছাড়া ড্রোনের মাধ্যমে মশার প্রজননক্ষেত্রসমূহ চিহ্নিত করে কীটনাশক প্রয়োগ করা হয়। ডেঙ্গুর হটস্পটগুলোতে বিশেষভাবে নজরদারি করা হয়।

এমপি শফিউল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন ইস্যুকরণের ব্যবস্থা আছে। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে ‘বিনা ফিসে’ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয় বলেও জানান তিনি।

‘১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে’ নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম সংসদকে জানান, পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন ‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে, ২০১৯’ অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com