1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ বিজয়ের ‘বিস্ট’

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ২.৩৪ পিএম
  • ১৭৩ Time View

দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপাতি বিজয়ের আসছে পরবর্তী সিনেমা ‘বিস্ট’। নেলসন পরিচালিত এ সিনেমা আগামী ১৩ এপ্রিল, বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। তবে কয়েক দিন আগে কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়। এবার কাতারে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হলো।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয় অভিনীত সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তি পাবে ‘বিস্ট’ সিনেমাটি। ভক্তরাও সিনেমাটি উপভোগ করার জন্য প্রস্তুত। কিন্তু কয়েক দিন আগে কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করে স্থানীয় সরকার। কারণ সিনেমাটির গল্পে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। এবার একই কারণে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করলো কাতার সরকার। টিএন মুসলিম অ্যাসোসিয়েশন এ সিনেমা নিয়ে নিন্দা জানিয়েছে।

সিনেমাটি একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ায় বক্স অফিসে ক্ষতির মুখে পড়বে। কুয়েতে মুক্তি না পেলেও বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না। কিন্তু কাতারের বাজার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com