শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী বিজয় দিবসে বরিশালে উন্মুক্ত যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মঙ্গলবার শুরু কৃষিবিদ সিডের লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৭৭ Time View
Krishibid

সম্প্রতি কিউআই অফার সম্পন্ন করা এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামীকাল ১২ এপ্রিল, মঙ্গলবার শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “KBSEED”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৫।

কোম্পানিটি গতকাল ১০ এপ্রিল, রোববার কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, কোম্পানিটির কিউআই অফারে চাহিদার বিপরীতে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কৃষিবিদ সিড পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করেছে। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। অর্থাৎ চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রতিটি যোগ্য বিনিয়োগকারীকেই প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৪ মার্চ থেকে ২০ মার্চ পরযন্ত কিউআই আবেদন সম্পন্ন করে। গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা।  পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS