1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর কাছে সোহেল তাজের স্মারকলিপি

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৭৩ Time View

ঐতিহাসিক ১০ই এপ্রিলকে (বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিনটি) ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার (১০ এপ্রিল) সংসদ ভবন এলাকা থেকে পদযাত্রা করে গণভবনে গিয়ে এই স্মারকলিপি দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা এই স্মারকলিপি গ্রহণ করেন বলে গণভবন থেকে বের হয়ে জানিয়েছেন সোহেল তাজ। বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গণভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তিনি। বিকাল সাড়ে চারটার দিকে তিনি গণভবনের ফটকে পৌঁছান।

সেখানে কিছু সময় অপেক্ষা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন। সোহেল তাজের দাবিগুলো হলো, ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা। ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবসকে’ জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করা।

জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। পদযাত্রায় সোহেল তাজের বেশ কিছু কর্মী-সমর্থক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com