1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জন নিহত

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ১৮৫ Time View


পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জনের বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার কর্মকর্তা সেরহান আক্তোপ্রাক বলেছেন, ‘প্রায় ১৫০টি ঘর মাটিচাপা পড়েছে… ধারণা করা হচ্ছে ৬৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘ভূমি এখনও পিচ্ছিল হওয়ায় পরিস্থিতি ভয়ানক। পানি এখনও প্রবাহিত হচ্ছে এবং এটি সংশ্লিষ্ট সবার জন্য ঝুঁকি তৈরি করছে।’

শুক্রবার দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির উত্তরে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধস হয়। একসময়ের জমজমাট পাহাড়ি গ্রামটি প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

আক্তোপ্রাক বলেন, ‘মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য লাঠি, কোদাল এবং কৃষিকাজে ব্যবহৃত ফর্ক ব্যবহার করছে স্থানীয়রা।’

তিনি জানান, বিপর্যয়ের কারণে এক হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কৃষিক্ষেত ও পানি সরবরাহ প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com