1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জুনেই মিলবে ‘আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি’

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ২.২৭ পিএম
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জুনেই পাওয়া যাবে এ অর্থ।

রোববার (২৬ মে) সচিবালয়ে আইএমএফের ভারত, শ্রীলঙ্কা ও ভুটান অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাতা সুব্রমানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আইএমএফ ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই; জুনেই পাওয়া যাবে। কীভাবে দ্রুত পেতে পারি, তা আমরা চেষ্টা করছি।’

সবকিছুই আলোচনার মাধ্যমে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলেই তিনি (আইএমএফের নির্বাহী পরিচালক) আমাদের বলেছেন।’

আসন্ন বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে, মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে, সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে। এ বাজেটে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে; আমরা তা মোকাবেলা করবো। মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে।’

তবে ডলারের দাম এখন আর চ্যালেঞ্জ না বলেও জানান আবুল হাসান মাহমুদ। তিনি বলেন, ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে; আইএমএফ এতে খুশি।

উল্লেখ্য, ‘ক্রলিং পেগ’ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করার অনুমতি দেয়া। এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com