1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

২৭ এপ্রিল থেকে গার্মেন্টস ছুটি

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৬.০৩ পিএম
  • ২১৫ Time View
Garments

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই তারিখটির প্রতি নজর রেখে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে- বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়; সেটি নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ-রুটে দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com