1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ ডিএসই চেয়ারম্যানের

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যসব খাতের মতো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি দেশের পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

পুঁজিবাজারকে অধিকতর বিকশিত ও গতিশীল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতোমধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের অন্তর্ভূক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথা বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে এবং এর প্রভাবে মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।

পুঁজিবাজারের বর্তমানে এই ক্রান্তিকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com