1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪.৫৬ পিএম
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১৬ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি (ছোট হলরুম) লাউঞ্জে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান  বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। তিনি বলেন, পাকিস্তানী শাসকের সঙ্গে ২৩ বছর রাজপথে মওলানা ভাসানী লড়াই করেন এবং সে বার বার পাকিস্তানী শাসকগোষ্ঠী তাকে কারারুদ্ধ করেন। তাই তাকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে তাকে সংবিধানে অন্তর্ভূক্ত করার জন্য জনগণের দাবি।

সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী সকল সময়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চই ছিল মওলানা ভাসানীর সর্বশেষ রাজনীতির কর্মসূচি। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মওলানা ভাসানী আমাদের আদর্শ। তিনি গণতন্ত্র ও প্রগতি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ঐক্যজোট এর আহ্বায়ক আলহাজ্ব এম এ ইউসুফ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সভাপতি মোঃ সিরাজুল হক, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজনীতিবিদ কমরেড আসাদ, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com