1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সিএমএসএমইদের পুন:অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৫.০৪ পিএম
  • ২১৬ Time View

করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের প্রণোদনার আওতায় পুন:অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে এ চুক্তি স্বাক্ষর করেছে।

গত বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রজেক্ট ইম্প্লেমেন্টেশন ইউনিটের (কোভিড-১৯ ইসিআরএফ) জেনারেল ম্যানেজার, মো. আব্দুল ওহাব এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ওবায়দুল হক এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকসহ অংশগ্রহণকারী ব্যাংক ২ হাজার ৫২০ কোটি টাকা পুন:অর্থায়ন সুবিধা পাবে, যা ভর্তুকি ইন্টারেস্টে সিএমএসএমই উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন সুবিধাকে সাধুবাদ জানিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘এআইআইবি’র অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের বাস্তবায়নের অংশীদার করায় আমরা বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাই। সিএমএসএমই অর্থায়নে গুরুত্বপ্রদানকারী ব্যাংক হিসেবে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

করোনা মহামারীর প্রেক্ষিতে উদ্যোক্তাদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রম আরও জোরদার করেছি। আমরা মনে করি, পুন:অর্থায়নের ঋণ বিতরণের ফলে সিএমএসএমই খাতে প্রাণ ফিরে আসবে এবং উৎপাদনক্ষমতা মহামারী পূর্বের পর্যায়ে ফিরে যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com