1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ৬.২১ পিএম
  • ৩০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ও মোবাইল ডায়াবেটিস সেবা’ প্রকল্পের মাধ্যমে ডায়াবেটিস ও এর জটিলতা হ্রাস বিষয়ক নাগরিক সচেতনতা তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ‘সেন্টার ফর গেøাবাল হেলথ রিসার্চ’ এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে রবিবার (০৫ মে ২০২৪) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে ‘কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ও মোবাইল ডায়াবেটিস সেবা’ নামের প্রকল্পটি গ্রহণ করেছে। আইএফআইসি ব্যাংক এই প্রকল্পটির বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করছে।

প্রকল্পটির মুখ্য উদ্দেশ্যসমূহের মধ্যে আছে- মোবাইল ডায়াবেটিস সেন্টার সেবা, দেশের দশটি (১০) জেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে ১০-১৫ লক্ষ মানুষের ঝুঁকি নির্ণয়, গøুকোমিটারের মাধ্যমে এক লক্ষ মানুষের ডায়াবেটিস সনাক্ত করা, চার হাজার ডায়াবেটিক রোগীকে বিনামূল্যে শারীরিক চেকআপ, ল্যাব টেস্ট ও চিকিৎসা প্রদান করা এবং প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে দেশে প্রথম ডায়াবেটিস ম্যাপিং তৈরী করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উর্দ্ধতন কর্মকর্তাগণ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন এবং প্রকল্পটির পরিচালক ডা. বিশ্বজিত ভৌমিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com