1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

রমজানে সুস্থ থাকার ১০ উপায়

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৪.৫৪ পিএম
  • ২৬৫ Time View

রমজানে রোজা রেখে সারাদিন অভুক্ত থাকার পর অনেকেই ইফতারে ভুল খাবার খেয়ে ফেলেন। শুধু ইফতারেই নয় বরং রাতে এমনকি সেহরিতেও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে শরীরে পড়ে বিরূপ প্রভাব।

একে তো প্রচণ্ড গরম তার উপরে আবার রোজা রেখে ভুল খাদ্যাভাসের কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চাইলেই কিছু বিষয় মেনে রমজানেও থাকতে পারেন সুস্থ।

এ বিষয়ে ফরাজী হাসপাতালের পুষ্টিবিদ রুবাইয়া রীতি জানান, আপনার খাদ্যের উপর নির্ভর করছে রমজানে ফিট ও সুস্থ থাকার বিষয়টি। রমজানে ১০টি বিষয় মেনে চললে থাকতে পারবেন সুস্থ-

  • সেহরিতে দই, চিড়া, কলা অথবা ভাত-রুটি, মিক্সড সবজি, মাছ, ডিম, মাংস খাওয়ার চেষ্টা করুন। এতে হজম শক্তি বাড়াবে।
  • ইফতারের খাবারে খেজুর, শরবত, তিন রকমের ফল, সালাদ, ছোলা, ডিম সেদ্ধ, মুড়ি ইত্যাদি রাখুন।
  • যাদের চা কফি পানের অভ্যাস আছে তারা মাগরিবের নামাজের পর লাল চা ও গ্রিন টি পান করুন।
  • রাতে কোনো কিছুই না খেয়ে ঘুমাবেন না। অন্তত পক্ষে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন সবজি ও মাছ ইত্যাদি। অথবা ঘুমানোর আগে ১ গ্লাস দুধ পান করুন।
  • তারাবির সালাত আদায় করুন। ব্যায়াম হবে ও শরীরও সুস্থ থাকবে।
  • দৈনিক রমজান মাসের যে কোনো সময়ে কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন।
  • ইফতার ও সেহরিতে এড়িয়ে ভাজাপোড়া, অতিরিক্ত তেল, মসলা, সাদা চিনি, বাইরের জুস, রাস্তার ফাস্টফুড চলুন।
  • দৈনিক কমপক্ষে আড়াই লিটার পানি পান করুন।
  • ফ্রিজের ঠান্ডা পানি এড়িয়ে চলুন। ঠান্ডা পানি খেলে হজমশক্তি কমে যায়।
  • পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সঠিক ডায়েট চার্ট অনুসরণ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com