1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

দেশের রফতানি আয় কমেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫.২৫ পিএম
  • ২২১ Time View

সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩ হাজার ৯১৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে শূন্য দশমিক ৯৯ শতাংশ।

বৃহস্পতিবার (২ মে) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশের রফতানি আয় শূন্য দশমিক ৯৯ শতাংশ কমেছে। এ সময় রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৯৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

এপ্রিল মাসে পূরণ হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রাও। এ মাসে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭০৭ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ১৬ দশমিক ৭৮ শতাংশ কম রফতানি আয় হয়েছে।

ইপিবি জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪৭ হাজার ৪৭১ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৩ শতাংশ বেশি।

তৈরি পোশাক খাত-

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯৪ দশমিক ২৬ মিলিয়ন ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৭৭ শতাংশ কম।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২২ হাজার ৮৭৮ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৭ হাজার ৬১৫ দশমিক ৮২ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ০৩ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২৫ দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০২ দশমিক ৫৬ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৮ শতাংশ কম।

এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য ১৩ দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৭২ দশমিক ৪৫ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরে জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে ছিল ১ হাজার ৬ দশমিক ৪৯ মিলিয়ন ডলার।

তবে জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে কৃষিপণ্যের রফতানি আয় ৬ দশমিক ১২ শতাংশ বেড়ে ৭৭৪ দশমিক ৪৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com