1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

পাসপোর্ট সূচকে ১০৪ তম অবস্থানে বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১১.০২ এএম
  • ২৪২ Time View

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ এর করা ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।

প্রতিষ্ঠানটি প্রতি বছরই তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করে। তিন মাসের ব্যবধানে এই সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি ঘটেছে।

এর আগে ২০২১ সালের অক্টোবরে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ১০৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। তবে চলতি বছরের জানুয়ারিতে কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে ৫ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে আসে বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশ ছিল ৯৮তম অবস্থানে।

হ্যানলির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের অবস্থান ৮৪তম। ভারতের নাগরিকরা ৬০ দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। পাকিস্তান ১০৯তম, ১০৬তম স্থানে রয়েছে নেপাল, ৯১তম স্থানে আছে ভূটান। দেশটির নাগরিকরা ৫৩টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। ১০৪তম অবস্থানে থাকা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

শীর্ষে রয়েছে যৌথভাবে জাপান ও সিঙ্গাপুর। এদেশ দুটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। জার্মানি এবং দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় অবস্থানে।সর্বশেষ স্থানে রয়েছে আফগানিস্তান। দেশটি মাত্র ২৬ দেশে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে।

ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক তৈরি করে। মূলত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয় এই সূচক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com