1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

চট্টগ্রামে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫.৩০ পিএম
  • ২২৭ Time View

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের বাসা থেকে মাদ্রাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। 

তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সকাল ৯ টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com