1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী: অর্থমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৮.১১ পিএম
  • ২১০ Time View
Minister

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং শক্তিশালী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেছেন, ‘এখনো গোটা বিশ্ব বলছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী। যেসব দেশের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ বেশি, তারা বর্তমানে সবচেয়ে বেশি বিব্রত। তারা বিপদেও আছে। বাংলাদেশ সেই বিপদে নেই। সেজন্য আমরা ওইসব দিক নিয়ে চিন্তা করছি না।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভার্চুয়ালি ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, অনেক শক্তিশালী। আরও শক্তিশালী হবো। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির কোনো একটি দিক খুঁজে বের করতে পারবেন না, যেগুলো পর্যালোচনা করে বুঝবো সামনের দিনগুলো ভালো নয়। সামনের দিনগুলো আমাদের ভালোই কাটবে।’

শ্রীলঙ্কার সঙ্গে তুলনায় অস্বস্তিবোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ আলোচনা তো আমরা করিনি। কেউ যদি আলোচনা করে, সেটা তাদের ব্যাপার। এ আলোচনা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা আপনারা ভালো বুঝবেন। এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

অর্থমন্ত্রী বলেন, আপনারা ভালোভাবেই জানেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও অনেক ওপরে আছে। রাজস্ব আদায় বাড়ছে, রিজার্ভও বাড়ছে। মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের তো সমস্যা নেই। আমি মনে করি উই আর সেইফ।

পদ্মা সেতু খুলে দিতে কিছুটা দেরি হবে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক কারণেই যেকোনো প্রকল্পের কাজ থমকে যেতে পারে বা দেরি হতে পারে। পদ্মা সেতুর ক্ষেত্রেও একই অবস্থা। তবে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের কারণে অনেক কিছুই দেরি হবে। বিদেশ থেকে অনেক মালামাল আনা যাচ্ছে না। এটাই বড় কারণ।’

পদ্মা সেতুর টোল আদায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের ক্রয় সংক্রান্ত কমিটির সভায় পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে সার্ভিস প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়েছে। টোল আদায়ের হার নিয়ে কথা হয়নি। এটা পরে নির্ধারণ করা হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে সরকারের বিপুল বিনিয়োগ হয়েছে। পদ্মা সেতু চালু হলে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ তুলে আনা হবে। সে অর্থ আবার নতুন কোনো বড় অবকাঠামো খাতে বিনিয়োগ করা হবে। এটাই সরকারের কাজ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com