1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

কুয়াকাটাস্থ SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইঙ্খ সিঙ্গাপুর প্রান্তে পুনঃসংযোগ প্রসঙ্গে

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, গত ১৯/০৪/২০২৪খ্রি. শুক্রবার দিবাগত রাত ১২ টায় বিএসসিপিএলসি এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (SMW-5) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। SMW5 কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।

কনসোর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আগামী মে’২০২৪ এর শেষ সপ্তাহে ক্যাবলটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য যে, SMW-5 এর মাধ্যমে বিচ্ছিন্নকৃত প্রায় ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইঙ্খ SMW-4 ক্যাবলে স্থানান্তর করার জন্য বিএসসিপিএলসি হতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গ্রাহকগণ বিএসসিপিএলসির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় চাহিদা মোতাবেক তাদের সার্কিটসমূহের সংযোগ চালু করার প্রক্রিয়া গ্রহণ করেছে।

সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com