1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লায়ন গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২.২৯ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২৪’ এ ভূষিত হয়েছেন।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি এস.এম মজিবুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করেন।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলর এর উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জি. ড. মাসুদা সিদ্দিকী রোজী। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, নজরুল সঙ্গীত শিল্পী ড. দীপা দাস ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মেহেরুন নিছা মেহেরিন।

উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবত আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কবিসংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় বেশ কয়েকটি জতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এসকল কবি সম্মেলনে দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের জনপ্রিয় জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গাজীপুর জেলা শাখার সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসেবে ২০১০ সাল থেকে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। সড়ক দুর্ঘটনারোধে ও এই বিষয়ে গণসচেতনতা তৈরীতে তিনি বিশেষ  অবদান রাখছেন।

তিনি প্রায় ৩৩ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com