1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ২৯১ Time View

তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসের শুরুতে হতে পারে বৃষ্টি। তপ্ত রোদকে ছুটি দিয়ে আসতে পারে প্রাণ ঠান্ডা করা শীতল বাতাস।  

শুক্রবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপদাহ এপ্রিলের বাকি সময়জুড়ে চলবে। এ সময়ে ঢাকাসহ যেসব এলাকায় তাপদাহ চলছে, সেখানে তাপমাত্রা আরও বাড়বে। তবে, মে মাসের প্রথম দিন থেকেই দেশের আকাশে মেঘের উপস্থিত বাড়বে।

‘২ মে থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হবে। এতে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে‘পূর্বাভাসে বলেছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলমান হিট অ্যালার্ট ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় দিনের তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময়ে দিনে গরম তো থাকছেই, রাতেও তপ্ত বাতাস অব্যাহত থাকতে পারে। তবে, আগামী মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন ওই দুই বিভাগে গরমের কষ্ট কমে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে অবশ্য ঢাকা এবং রাজশাহী ও খুলনার মতো এত উষ্ণতা নেই। তবে, মে মাসের বাকি সময়জুড়ে উত্তরেও গরমের তীব্রতা বেশি থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার দেশের অন্তত ১৪টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। অর্ধেকের বেশি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com