1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১.৪৬ পিএম
  • ২১৭ Time View

যুক্তরাষ্ট্রে টিকিটক নিষিদ্ধের বিল পাস করেছে দেশটির সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) বিলটি পাস হয়। আজ বুধবার (২৪ এপ্রিল) বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।

বিলের শর্ত অনুযায়ী, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী নয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্লক করে দেয়া হবে।

বাইটড্যান্স বিবিসিকে জানিয়েছে, এ পদক্ষেপের বিষয়ে তাদের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া নেই। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল,তারা টিকটক বিক্রি করতে বাধ্য করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।

তবে যদি যুক্তরাষ্ট্র বাইটড্যান্সকে নিজেদের শেয়ার বিক্রি করার জন্য বাধ্য করতে পারে তাহলে তাদের টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। তবে বেইজিং এরই মধ্যে শক্তভাবে এর বিরোধিতা করেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারটি বিলের একটি প্যাকেজের সঙ্গে এ বিলটি পাস হয়েছিলো। ওই প্যাকেজে ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা বিষয়ও ছিল।

জানা গেছে, চালুর অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা ভিডিও শেয়ারের অ্যাপটি নিষিদ্ধের জন্য গত শনিবার প্রস্তাব উঠলে তা বড় ধরনের সমর্থন লাভ করে মার্কিন প্রতিনিধি পরিষদে।

-বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com