1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

৫ ব্যাংকের পুঁজিবাজারে শেয়ার ক্রেতাশূন্য

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ২.৩৭ পিএম
  • ১৯৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার প্রায় ৫টি ব্যাংকের শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে প্রায় ৩৬ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতার দেখা মেলেনি। যে তালিকায় রয়েছে পুঁজিবাজারের উল্ল্যেখযোগ্য ৫টি ব্যাংকের শেয়ার। ধারণা করা হচ্ছে বিনিয়োগকারীদের এসব আগ্রহ না থাকায় শেয়ারগুলো ক্রেতাশূন্য হয়ে গেছে।

ব্যাংকগুলো হলো: উত্তরা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

উত্তরা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২৮.৯০ টাকায়। আজ ব্যাংকটির লেনদেন শুরু হয়েছে ২৪.৯০ টাকায়। সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ২৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। এর পর ব্যাংকটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২১.৭০ টাকায়। আজ ব্যাংকটির লেনদেন শুরু হয়েছে ২০.৩০ টাকায়। সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ২০.৩০ টাকায় লেনদেন হয়েছে। এর পর ব্যাংকটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৭.১০ টাকায়। আজ ব্যাংকটির লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ১৬ টাকায় লেনদেন হয়েছে। এর পর ব্যাংকটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ব্যাংক এশিয়ার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২০.৬০ টাকায়। আজ ব্যাংকটির লেনদেন শুরু হয়েছে ২০.২০ টাকায়। সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ২০.২০ টাকায় লেনদেন হয়েছে। এর পর ব্যাংকটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৮.৭০ টাকায়। আজ ব্যাংকটির লেনদেন শুরু হয়েছে ১৮.৭০ টাকায়। সর্বশেষ ব্যাংকটির শেয়ার দর ১৮.৪০ টাকায় লেনদেন হয়েছে। এর পর ব্যাংকটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com