1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫.১০ পিএম
  • ৫৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রথম প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন- ২০২৪ আজ ১৯ এপ্রিল (শুক্রবার) রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি. এম. ইকবাল। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল (ভার্চুয়ালী যুক্ত ছিলেন), এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী, নব গোপাল বনিক, মোহাম্মদ আবু জাফর (ব্যবস্থাপনা পরিচালক, ডেজিগনেটেড) সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নে সকল শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৪ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে এবং সেজন্যে প্রত্যেককে পেশাদারিত্বের জায়গা থেকে অংশগ্রহণমূলক ভূমিকা রাখার আহবান জানান।

সম্মেলনে অংশগ্রহনকারী সকল শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের শেষ প্রান্তিকে লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের উপর গুরুত্ব আরোপ করেন।

২০২৪ সালে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিয়ে যেতে-অর্থনৈতিক ক্ষেত্রসমূহ এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পন্য প্রচলন আবশ্যিক বলে মত প্রদান করেন ব্যাংকের এমডি এবং সিইও সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com