1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

যমুনা ব্যাংকের চেয়ারম্যান এর মেয়াদ বাড়লো

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.০৬ এএম
  • ২৮৬ Time View

যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম এর মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান সাইদুল ২৮ এপ্রিল ২০২৩ এ যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১০ সাল থেকে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক। এছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।

সাইদুল ইসলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং ঢাকা কমার্স কলেজে অধ্যয়ন করেন। তারপর যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com